শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:০২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা সংগঠক নির্বাচিত হলেন ডিএমপি কমিশনার

সুজন কৈরী: [২] দেশে কাবাডি খেলার প্রসারে অবদানের জন্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৩ সালের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 

[৩] বিএসপিএ’র সাধারণ সম্পাদক মো. সামন হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষ্যে আগামী ২১ এপ্রিল এক জমকালো অনুষ্ঠানে ডিএমপি কমিশনারকে বিএসপিএ এই পুরস্কার তুলে দেবে।

[৪] দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি যা বর্তমানে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন নামে পরিচিত। ১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে। গত অর্ধশতাব্দিরও বেশি সময়ে কয়েকশত ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে এই পুরস্কার।

[৫] সেরা সংগঠক হওয়ায় বিএসপিএ’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ডিএমপি কমিশনারকে।

[৬] হাবিবুর রহমান একজন সফল ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সেক্রেটারি এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি তার হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় আবির্ভূত হয়। তার গতিশীল নেতৃত্বে দেশে বাংলাদেশ গেমস, যুব গেমস, জাতীয় কাবাডি প্রতিযোগিতা, আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি, প্রিমিয়ার কাবাডি লীগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ কাবাডি লীগসহ অসংখ্য কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ কাবাডির অবস্থান ৫ম। 

[৭] এছাড়াও এশিয়ান কাবাডিতে ৫ম ও সাউথ এশিয়ান কাবাডিতে বাংলাদেশের অবস্থান ৩য়। কাবাডিতে তার অভূতপূর্ব উদ্যোগের কারণে ২০২২ সালে ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে কাবাডি ফেডারেশন শ্রেষ্ঠ ফেডারেশন হিসেবে স্বীকৃতি পায়। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়