শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৫:০১ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৪, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় শ্রম আইনের অপপ্রয়োগের আশংকা রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত 

সালেহ্ বিপ্লব: [২] দূতাবাসের ফেসবুক পেইজে পিটার হাস আরো বলেন, ড. ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে আমরা উদ্বিগ্ন। 

[৩] সোমবার রাতে দূতাবাসে এক নৈশভোজের পর পিটার হাস এ মন্তব্য করেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সোমবার রাতে মার্কিন দূতাবাসে অপরচুনিটি ইন্টারন্যাশনালের চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাত করেন। এ উপলক্ষ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দূতাবাসে নৈশভোজের আয়োজন করেন।

[৪] নৈশভোজের ছবি প্রকাশ করে লিংকডইন পোস্টে মার্কিন রাষ্ট্রদূত হাস বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুস এবং নুরজাহান বেগমের সাথে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা একটি অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন তার জন্য ধন্যবাদ।

[৫] মার্কিন দূতাবাস জানায়, অপরচুনিটি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন করে থাকে।

[৬] দূতাবাস ও ইউনূস সেন্টার মঙ্গলবার জানিয়েছে, সাক্ষাৎকালে তারা গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের স্বাস্থ্য কর্মসূচি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

[৭] এ সময় উপস্থিত ছিলেন অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম।

এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়