শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৪:২১ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ এপ্রিল

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার বিশেষ আদালত-৬ এ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। 

[৩] তবে তার আইনজীবী অসুস্থ থাকায় অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেন। এ মামলায় সম্রাট স্থায়ী জামিনে রয়েছেন।

[৪] সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম ‘আমাদের সময়’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] ৬ অক্টোবর, ২০১৯ ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৬ নভেম্বর, ২০২০ এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ