শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১২ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ আইন সমিতি ইউকের (বিএলএ) নতুন কমিটি ঘোষণা

তানভীর আহমেদ: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতি ইউকে ২০২৩-২০২৪ কার্যকরী পরিষদের নতুন কমিটি নির্বাচন করেছে। সংগঠনটির ১১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে ২০তম ব্যাচের শিক্ষার্থী ব্যারিস্টার শিবলি সাদিক ও ২৫তম ব্যাচের শিক্ষার্থী ব্যারিস্টার কাজী আশিকুর রহমানকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর সহুল আহমেদ, কমিশনের অপর দুই সদস্য ব্যারিস্টার কামরুল হাসান ও এ্যাডভোকেট মাহমুদা চৌধুরীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন।

শনিবার পূর্ব লন্ডনের এট্রিয়াম ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত অভিষেক ও বিদায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি এ্যাডভোকেট শাহ আলম সরকার ও সাধারন সম্পাদক ব্যারিস্টার হারুন উর রশীদ।

এ্যাডভোকেট ঝুমুর দত্ত ও এ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ব্যারিস্টার নাজির উদ্দীন চৌধুরী বাবর, ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম, ব্যারিস্টার এনামুল হক, ব্যারিস্টার কামরুল হাসান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র সদস্যবৃন্দ।

আলোচনাকালে বক্তারা ঐক্যবদ্ধ 'বিএলএ' ও সংগঠনের ভালো কাজের ধারাবাহিকতায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ