শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৭:২৯ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায়

সৌদিতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮, মিলেছে নাম পরিচয় 

দুর্ঘটনা কবলিত স্থান

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস উল্টে নিহত ২৪ জনের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। এসময় আরো ২৯ জন আহত হয়েছেন।

নিহত ১৮ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে মন্ত্রণালয়। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালা মিয়ার ছেলে রুকু মিয়া, গাজীপুর জেলার টঙ্গীর আব্দুল লতিফের ছেলে ইমাম হোসাইন রনি, যশোর সদরের কাউসার মিয়ার ছেলে নজরুল ইসলাম, কক্সবাজারের মহেশখালী উপজেলার মোহাম্মদ আসিফ, শাফাতুল ইসলাম, রামু উপজেলার কাদের হোসাইনের ছেলে মো. হোসাইন, নোয়াখালীর সেনবাগ উপজেলার শরিয়ত উল্লাহর ছেলে শাহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগর উপজেলার আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া ও দেবিদ্বার উপজেলার হামিদ মিয়ার ছেলে গিয়াস।

এ ছাড়া লক্ষীপুরের সবুজ হোসাইন, নোয়াখালী জেলার হেলাল উদ্দিন দুর্ঘটনায় নিহত হয়েছে। এদিকে নিহত সাতজনের নাম পাওয়া গেছেও তাদের অন্য পরিচয় জানাতে পারেনি মন্ত্রণালয়। তারা হলেন- খাইরুল ইসলাম, রাসেল মোল্লা, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব ও রানা মিয়া।

স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন-চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলা জেলার  আল আমিন ও বুরহান উদ্দিন, লক্ষীপুর জেলার  মিনহাজ ও রিয়াজ, চাঁদপুর জেলার কচুয়া থানার জুয়েল, মাগুরা জেলার  আফ্রিদি মোল্লা ও মিজানুর রহমান, নোয়াখালী জেলার  মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লা জেলার  ইয়ার হোসাইন ও জাহিদুল ইসলাম এবং যশোর জেলার  মোশাররফ হোসাইন।

এছাড়া এ যাবৎ চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন আব্দুল হাই, রানা, সেলিম, দেলোয়ার হোসাইন, হোসাইন আলী ও কুদ্দস।

উল্লেখ্য যে, ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস একটি সেতুর সাথে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে মুহুর্তেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে রেডক্রিসেন্ট ফায়ারসার্ভিস দলের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গত সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা বাংলাদেশিসহ বিভিন্ন জাতীয়তার রয়েছে বলেও জানা যায়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে