শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ০২:১৬ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৩, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ স্বর্ণসহ বাংলাদেশ বিমানের কেবিন ক্রু গ্রেপ্তার 

আব্দুল্লাহ আল মামুন,সৌদি আরব: সৌদি আরবের পবিত্র মদিনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে অবৈধভাবে স্বর্ণ বহন করায় একজন কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত কেবিন ক্রুকের নাম এফ এস এম মৌসুমি, গ্রেপ্তারকৃত কেবিন ক্রুকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয় বলে বিমান সূত্রে জানা গিয়েছে ।

গত বুধবার রাতে বিমানের ঢাকাগামী বিজি ৩৩৮ নম্বর ফ্লাইট থেকে  অবৈধ স্বর্ণসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়,গত বুধবার রাত সাড়ে আটটায় মদিনা-ঢাকাগামী বিমানের একটি ফ্লাইটে অবস্থানকালে কেবিন ক্রু মৌসুমির হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এয়ারপোর্ট নিরাপত্তাকর্মীরা। এ সময় তার ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।পরবর্তীতে তাকে মদিনায় বিমানের স্টেশন ম্যানেজারে নিকট অর্পণ করা হয়।

উক্ত ঘটনায় প্রায় এক ঘণ্টার বেশি সময় পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।মদিনা থেকে বিমানের স্টেশন ম্যানেজার বিষয়টি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেন।অবশেষে অবৈধ স্বর্ণসহ আটক কেবিন ক্রু মৌসুমিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়