শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সজীব মিয়া

আব্দুল্লাহ আল মামুন,সৌদি আরব:  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সজীব মিয়া (২৭)নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সজীব মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার শাহাপুর-মাইজহাটি এলাকার বাবুল মিয়ার সন্তান।

জানা যায়, গত রবিবার(২৭ নভেম্বর) দিবাগত রাতে কাজে যাওয়ার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মিয়ার মৃত্যু হয়। 

পরিবারের সুখের আশায় ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সজীব মিয়া।  কাজ করতেন সৌদিআরবে একটি কোম্পানিতে।কিছু দিনের মধ্যে ছুটি নিয়ে বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।

এদিকে সজীব মিয়ার মৃত্যুর সংবাদে নিজ এলাকাজুড়ে এবং পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। 

মৃত সজীব মিয়ার মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে,পরিবারের পক্ষ থেকে সজীব মিয়ার মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠাতে সকল ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছেন।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়