শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে সহকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেলে পোর্ট ডিকসনের তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান আলজাফনি আহমাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪০-এর কোঠায় বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান বলেন, গতকাল বিকেল ৪টার দিকে ওই বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি জানান।

আলজাফনি বলেন, ‘তথ্য পাওয়ার পর লিঙ্গি পুলিশ স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০-এর কোঠায় বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে।’

পরে প্রাথমিক তদন্তে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় আরও দুটি মরদেহের সন্ধান পায় বলে জানান তিনি।

তিনি বলেন, ‘তিন বাংলাদেশি নাগরিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজন আহত হয়েছেন। তাকে রেমবাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন এবং একই বাড়িতে বসবাস ও কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।

আলজাফনি বলেন, প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে আজ পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়