শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু

মনিরুল ইসলাম: প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক হিসেবে সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবা। বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের উদ্যোগে আজ মঙ্গলবার ৪ আগস্ট এ সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ। তিনি আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন ঘোষণা করেন এবং প্রতীকীভাবে তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করেন।

advertisement

এই উদ্যোগের ফলে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা এখন দেশে না গিয়েই ভোটার হিসেবে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণের সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার প্রবাসী নাগরিক এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কমিশনার প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এনআইডি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

advertisement

প্রধান অতিথির বক্তব্যে আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। তিনি দুর্নীতি ও দালালচক্রের অপতৎপরতা রোধে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রবাসীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা এটিকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় একটি সেবা হিসেবে অভিহিত করেন, যা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।

advertisement

বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে প্রদান করতে হাইকমিশন সর্বদা সচেষ্ট থাকবে।

  • সর্বশেষ