শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে , সালিশে জরিমানা-এলাকাছাড়ার সিদ্ধান্ত

নেত্রকোনা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে নন্দুরা বাজারে বিএনপির কার্যালয়ে সালিশ বসে। সেখানে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি এলাকাছাড়া করার সিদ্ধান্ত হয়েছে।

রিপন মিয়া দক্ষিণ বিশিউড়া গ্রামের মোক্তাল হোসেনের ছেলে। তিনি ৫ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। বেশ কয়েক বছর ধরে সামাজিকমাধ্যমে রিপন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। মেয়েটির পরিবারের দাবি- রিপন ওই কিশোরীকে প্রায়ই উত্যক্ত করতেন। গত বৃহস্পতিবার রাতে রান্নার সময় কিশোরীকে বাড়ির পেছনে ডেকে নিয়ে ধর্ষণ করে রিপন। পরে স্থানীয় দুইজন ঘটনাটি দেখে ফেললে তাদের ৫০ হাজার টাকা দিয়ে ‘ম্যানেজ করারও’ অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা মীমাংসার জন্য নন্দুরা বাজারে বিএনপির কার্যালয়ে সালিশ বসে। সেখানে রিপন মিয়া উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায়, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে বিএনপি নেতা আবদুল হাই মুন্সি, আতাউর রহমান, স্থানীয় জামায়াত নেতা জয়নাল আবেদীন, দৌলত মিয়াসহ এলাকাবাসী রোববার রাতে ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে সালিশে বসেন। সেখানে রিপন মিয়া নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ৫ দিনের মধ্যে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। 

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সালিশের ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অভিযোগ স্বীকার করে উপস্থিত সবার কাছে ক্ষমা চাইছেন রিপন। একপর্যায়ে তিনি বলেন, ‘ভুল করলেও করছি, না করলেও করছি। আমি, আফনেরার লগে থাহন লাগবো...! ভুল তো মানুষ করেই, আমি একটা ভুল কইরাইলছি।’ কথার এক পর্যায়ে তিনি মাফ চাওয়ার জন্য ফজলুর রহমানের পায়ে ধরেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, ধর্ষণের মতো ঘটনা গ্রাম্য সালিশে নিষ্পত্তি- বিষয়টি ঠিক হয়নি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে ভবিষ্যতে এমন ঘটনার কেউ সাহস করতে না পারে। 

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মো. সোহাগ মিয়া প্রীতম সামাজিকমাধ্যমে এক পোস্টে বলেন, ‘রিপন ভিডিও’র রিপন মিয়া ধর্ষণ, ব্যভিচার বা অনৈতিক সম্পর্ক যা করেছে তা ফৌজদারী অপরাধের আওতায় পরে। উপযুক্ত প্রমাণ-আলামতসহ পুলিশ ডেকে তাকে থানায় দেন। জেল জরিমানা হোক। কিন্তু ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক দলের পার্টি অফিসের ভিতর বসে ফৌজদারী অপরাধের বিচার করার দুঃসাহস দেখানোটা আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা বাজে নজির।’ 

সালিশে উপস্থিত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। 

তবে ভুক্তভোগীর বাবা বলেন, আমরা গরীব মানুষ, স্বামী-স্ত্রী মিলে দক্ষিণ বিশিউড়া বাজারে একটি চায়ের দোকান চালাই। যে কারণে আমার কিশোরী মেয়ে বাড়িতে একা থাকে। এই সুযোগে রিপন মিয়া ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করেছে। পরে এলাকার গণমান্যরা বিচার করেছে। তবে আমি প্রশাসনের সহযোগিতার মাধ্যমে রিপনের সুষ্ঠু বিচার চাই। 

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সামাজিকমাধ্যমে একটি ধর্ষণের ঘটনার সালিশের ভিডিও ভাইরাল হয়েছে। ধর্ষণ বা নারী নির্যাতনের মতো ঘটনা কোন ধরনের সালিশ বা দরবারের মাধ্যমে মীমাংসা করার সুযোগ নেই। যারা বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করতে চেয়েছিল তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

তিনি আরও বলেন, অভিযোগ দেওয়ার জন্য মেয়েটির পরিবারকে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। সালিশে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত রিপনকেও আটকের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়