শিরোনাম
◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ ◈ ভেনেজুয়েলার পর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা! ◈ হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউটে মরক্কো ◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে প্রবাসী আলিম উদ্দিনের বড় জয়, বিগ টিকিটে পেলেন ৮৫ হাজার দিরহাম পুরস্কার

দুবাইয়ে ১৫ বছর ধরে পণ্য উঠানো-নামানোর কাজে পরিশ্রম করে আসছেন আলিম উদ্দিন সোজা মিয়া। দীর্ঘ পরিশ্রম ও একাগ্রতার পর অবশেষে তার সেই পরিশ্রম ফল পেয়েছেন সবচেয়ে আনন্দে। ৩৫ বছর বয়সী এই বাংলাদেশি প্রবাসী বিগ টিকিটের ‘বিগ উইন’ প্রতিযোগিতায় ৮৫,০০০ দিরহাম জিতেছেন। এই পুরস্কারের অর্থ তিনি ভাগ করে নিচ্ছেন তার ১০ জন বন্ধুর সঙ্গে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। 

আলিম ও তার বন্ধুরা এক বছর আগে আবুধাবি বিমানবন্দরে বিগ টিকিট প্রচারণা সম্পর্কে জানার পর থেকে প্রতি মাসে নিজেদের টাকা একত্র করে টিকিট কিনে আসছিলেন। অবশেষে তাদের দলগত প্রচেষ্টা সাফল্য এনেছে। আলিম হাসিমুখে বলেন, বিগ টিকিট অফিসে যাওয়া এবং লটারিতে অংশ নেয়ার অভিজ্ঞতা ছিল অবিশ্বাস্য। লটারির চাকা ঘুরিয়ে ৮৫,০০০ দিরহাম জেতা ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। 

তিনি আরও বলেন, আমি এই জয়ে ভীষণ খুশি। এটি শুধু আমার নয়, আমার বন্ধুদেরও জয়। আমরা ১০ জন অংশীদারের মধ্যে পুরস্কারের টাকা সমানভাবে ভাগ করে নেব। প্রত্যেকেরই সমান অংশ আছে। দলের প্রত্যেক সদস্য পুরস্কারের সমান অংশ পাবেন। 

আলিম জানান, এখানেই তাদের যাত্রা থেমে যাচ্ছে না। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে পুরস্কার ভাগ করে নেব এবং ভবিষ্যতেও একসঙ্গে বিগ টিকিট কিনে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়