শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে তিন বছরে নাগরিকত্ব নেওয়ার ফাস্ট ট্র্যাক আইন বাতিল

আরও কঠিন হলো জার্মানির অভিবাসন আইন। এবার দেশটির সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মতিতে বাতিল করা হলো বিদেশি কর্মীদের জন্য নাগরিকত্বের আইন ‘ফাস্ট ট্র্যাক’ তথা তিন বছরের মধ্যে দ্রুত নাগরিকত্ব নেওয়ার সুযোগ। এর ফলে দেশটিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের সুদক্ষ পেশাজীবীরা, বিশেষ করে চিকিৎসক, গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ নানা পেশার কর্মরতরা আর তিন বছরে জার্মানির নাগরিক হতে পারবেন না। 

বুধবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড দেশটির সংসদে আইনটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। জার্মানিতে আসার পর ট্যাক্স দেওয়া, জার্মান ভাষায় দক্ষতা অর্জন এবং জার্মান মূল্যবোধ ধারণের পরও এই আইন বাতিল হওয়া প্রবাসীরা ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই দেখছেন।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন ও নাগরিকত্ব আইনের কড়াকড়ির অংশ হিসেবে আবেদনকারী কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক হন, দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন কিংবা ইহুদিবিদ্বেষী এবং উগ্র ডানপন্থায় বিশ্বাস রাখেন, তাহলেও তার জার্মান নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।

জার্মানিতে দ্রুত নাগরিকত্ব পেয়ে বসবাসরত সর্বোচ্চ পর্যায়ের দক্ষ পেশাজীবী কিংবা হাই স্কিল্ড প্রফেশনালদের দেশটির প্রতি আরও ইতিবাচক এবং জার্মান আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল না হলে পরিস্থিতি আরও কঠিন হবে বলে মত দিয়েছেন জার্মানির কমিউনিটি নেতৃবৃন্দ। সূত্র: বিডি প্রতিদিন 

  • সর্বশেষ