শিরোনাম
◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ ◈ সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মাস বেতন না পেয়ে প্রতিবাদ, কুয়েতে ১৩০ বাংলাদেশি শ্রমিক আটক (ভিডিও)

কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’-এ কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতি পালন করলে, দেশটির শ্রম আইনের আওতায় তাদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

কুয়েতের শ্রম আইন অনুযায়ী ধর্মঘট নিষিদ্ধ, সে কারণে কর্মবিরতিকে ‘আইন ভঙ্গ’ হিসেবে ধরে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানিটি এরই মধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে এবং বাকিদের বিষয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

গত মার্চ মাস থেকে বেতন না পাওয়ায়, ২১ জুলাই থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। পরদিন শ্রমিকরা ফান্তাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থানার নির্দেশে বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকদের ডেকে এনে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়।

ক্যাপ টেক কোম্পানির মালিক দাবি করেন, তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে আত্মগোপন করেছেন। মালিক এক মাসের বেতন দিয়ে বাকি তিন মাসের বেতন কিস্তিতে পরিশোধের প্রস্তাব দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।

রাষ্ট্রদূত জানান, পূর্বেও ২০২৪ সালের নভেম্বরে একই কোম্পানির সঙ্গে বেতন সংক্রান্ত বিরোধ দূতাবাসের হস্তক্ষেপে সমাধান হয়েছিল। তবে এবার শ্রমিকরা আগে থেকে দূতাবাসকে কিছু না জানানোয়, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

বর্তমানে শ্রমিকদের বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং জনশক্তি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়