শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও কর্মী নেবে ক্রোয়েশিয়া

ডেস্ক রিপোর্ট : ক্রোয়েশিয়ার শ্রমবাজারে চলমান ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের ওপর আর বেশি নির্ভর করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচ। এ লক্ষ্যে অভিবাসী শ্রমিকদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি দেশটির স্প্লিট শহরে কর্মরত চার বিদেশিকর্মী হামলার শিকার হওয়ার পরে ডাভোর বোজিনোভিচ এমন মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ক্রোয়েশিয়ার পর্যটন, নির্মাণ এবং সেবাখাত অনেক ক্ষেত্রেই বিদেশিদের অবদান এবং কাজের ওপর নির্ভরশীল। তারা আমাদের সবার মতো একই নিরাপত্তা এবং মর্যাদা পাওয়ার যোগ্য। বিদেশি শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা মর্মান্তিক ও উদ্বেগজনক। বিদেশি শ্রমিকদের প্রতি সহিংসতা ও বৈষম্য কোনোভাবেই বরদাশত করা হবে না।

মন্ত্রী বলেন, অভিবাসীদের জন্য এমন একটি সমাজের উদাহরণ তৈরি করা উচিত, যেখানে প্রতিটি ব্যক্তি ভয় ছাড়াই বাঁচেন এবং কাজ করতে পারেন। যারা হুমকির মুখে রয়েছেন, তাদের সহায়তা দেওয়া অব্যাহত রাখবে কর্তৃপক্ষ।

জানা গেছে, বিদেশি কর্মীদের জন্য আইন শিথিল করা ও অধিকারের সুযোগ তৈরিতে কাজ করছে ক্রোয়েশিয়ার সরকার, যেন তাদের কাজের চুক্তি বাতিল করা হলেও ৬০ দিনের সময়সীমার সুবিধা পান। এই সময়ের মধ্যে বিদেশি কর্মীরা ক্রোয়েশিয়ায় একটি নতুন চাকরি খুঁজে পেতে সক্ষম হবেন।

সুত্র : কালবেলা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়