শিরোনাম
◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ১২:১৪ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি হানিফ খানের স্মরণে বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোটের দোয়া ও খাদ্য বিতরণ

এম এম লিংকন: কবি হানিফ খান এই শিশু সংগঠনটির সহ-সভাপতি ছিলেন। সোমবার ( ৫ জুন ) সদ্য প্রয়াত এই কবির স্বরণে বাংলাদেশ শিশু একাডেমির মসজিদে দোয়া ও কমফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি হানিফ খানের স্বরণে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোটের সভাপতি ও স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহ আলম সিকদার জয়, সহ-সভাপতি আইনুল হাসান সোহেল, সহ-সভাপতি সালহউদ্দিন টুকু , সাংগঠনিক সম্পাদক নিয়াজ উদ্দিন, সদস্য হাফিজুর রহমান, সাংবাদিক আলী আশরাফ আকন্দ, এ্যাড. নাজমা আক্তার নীপা, ডলি এবং শহিদুল হাসান প্রমুখ। 

কবি হানিফ খান বাগেরহাট জেলার চিলমারী উপজেলায় জন্মগ্রহণ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী সব আন্দোলন ও প্রগতিশীল সব গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন একনিষ্ঠ কর্মী। কবি হানিফ খান বেশ কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক রচনা করেন।

শিশু সাহিত্যে অবদানের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন হানিফ খান। তিনি জাতীয় কবিতা পরিষদের দপ্তর সম্পাদক, নাট্যকার ও শিশুসাহিত্যিক ছিলেন। 

চলতি বছরের ১৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কবি হানিফ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়