শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ০৪ মে, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

ডোনাল্ড ট্রাম্প

সাজ্জাদুল ইসলাম: নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা একজন বিচারক খারিজ করে দিয়েছেন। ২০২১ সালে এ মামলা দায়ের করা হয়। তিনি অভিযোগ করেন যে, পত্রিকাটির রিপোর্টাররা তার ট্যাক্স রেকর্ড হাতিয়ে নিতে ‘প্রতারণামূলক চক্রান্ত’ করেছিলেন। দ্য গার্ডিয়ান

আদালত নিউইয়র্ক টাইমস ও রিপোর্টরদের আইনজীবীদের ফি ও অন্যান্য আইনগত ব্যয় পরিশোধ করার জন্যও সাবেক প্রেসিডেন্টকে নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প মামলায় অভিযোগ করেন যে, পত্রিকাটি তার আইনজীবীর দপ্তর থেকে রেকর্ডপত্র ‘পাচার করতে’ তার ভাতিজি ম্যারি ট্রাম্পের সরণাপন্নহয় ও তাকে রাজী করানোর চেষ্টা করে।

নিউ ইয়র্ক টাইমসএর ২০১৮ সালের পুলিৎজার পুরস্কার বিজয়ী নিউজ স্টোরিগুলো ম্যারি ট্রাম্পের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। সাবেক প্রেসিডেন্ট নিজ থেকেই শত কোটিপতি হয়েছেন বলে যে দাবি করেন ম্যারি সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। ম্যারি দেখান যে, সন্দেহভাজন ট্যাক্স স্কিমের মাধ্যমে তিনি উত্তরাধিকারী সূত্রে লাখ লাখ ডলারের মালিক হন। নিউজ সিরিজে তার কর ফাঁকির ইতিহাস তুলে ধরা হয়। 

নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি রবার্ট রিড বলেন ‘ ট্রাম্পের দাবি সাংবিধানিক আইনের আলোকে ব্যর্থ হয়েছে যা সাংবাদিকদের আইনগত ও সাধারণ খবর সংগ্রহের অনুমোদন দিয়েছে। প্রথম সংশোধনী কার্যবিধি সুরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়