শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৩, ০১:৪৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৩, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন কমিটির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মো. মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক জয়নুল হক, দফতর ও প্রকাশনা সম্পাদক ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য মাহাতাব লিমন। এছাড়া সাংবাদিক সমিতির সাবেক আহ্বায়ক সোহাগ রাসিফসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ২৭ ফেব্রুয়ারি সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকেল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। সাথে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী। সর্বমোট ৪৪ জন ভোটারের মধ্যে ৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়