শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য-প্রযুক্তির যুগে প্রিন্ট মিডিয়াকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়: স্পিকার 

দৈনিক সমকালের ১৮বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেন, ঐতিহ্যবাহী দৈনিক সংবাদপত্র সমকাল প্রতিষ্ঠার পর থেকে ইতোমধ্যে দেশে ও দেশের বাইরে পাঠকদের মাঝে গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলেছে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে প্রিন্ট মিডিয়াকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রিন্ট মিডিয়াকে নিজের অবস্থান সুসংহত করার মতো কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করেছে দৈনিক সমকাল। এসময়  সমকালের পাঠক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানান স্পিকার।

দৈনিক সমকালের ১৮বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকার তেজগাঁও-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, দৈনিক সমকাল বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত করেছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে চলেছে দৈনিক সমকাল। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র‍, শিশু, নারীদের কন্ঠস্বর হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠায় সমকাল কাজ করে যাচ্ছে। জনগণের মাঝে যে আস্থা-বিশ্বাস সমকাল তৈরি করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।  

দৈনিল সমকালের প্রকাশক এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়