শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০২:৩৮ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাকে ভাইয়া বা আঙ্কেল বলে ডাকবেন না’, উবারচালকের নোটিশ ভাইরাল

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: অপরিচিত কারও সঙ্গে কথা বলার দরকার হলে স্বাভাবিকভাবেই আমাদের মুখ থেকে ভাইয়া-আপু সম্বোধন বেরিয়ে পড়ে। আর যদি অপরিচিত লোকটি বয়স্ক হন, তাহলে চলে আসে চাচা-চাচি, কিংবা ইংরেজিতে ‘আঙ্কেল-আন্টি’ সম্বোধন। চলার পথে এভাবেই ক্ষণিকের জন্য গড়ে ওঠে কিছু সম্পর্ক। হয়তো তাদের সঙ্গে জীবনে আর দেখা হবে না। তবুও আত্মীয়দের মতো সম্বোধনের এই রীতি বাঙালি সমাজে চলে আসছে বহু বছর ধরে।

কিন্তু এক উবারচালকের কাজে এই বহুল প্রচলিত প্রথা নিয়ে প্রশ্ন উঠছে। পাল্লা দিয়ে চলছে হাসাহাসিও। সম্প্রতি ভারতে একটি উবারচালিত গাড়ির সিটের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায়, সিটের পেছনে যাত্রীদের উদ্দেশে চালক লিখে রেখেছেন, আমাকে ভাইয়া ও আঙ্কেল বলে ডাকবেন না। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

এই নির্দেশনা দেখে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন উঠে এসেছে। তারা জিজ্ঞেস করেছেন, তাহলে কীভাবে ডাকতে হবে? চালকের নাম ধরে? নাকি স্যার-ম্যাডাম বলতে হবে? কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এতো কথা যখন বলেছেন, তাহলে কীভাবে ডাকতে হবে সেটাও লিখে দিতেন।

এই ছবি ঘিরে নেটিজেনদের আলোচনা বেশ দীর্ঘ হয়েছে। তারা সবাই যার যার মতামত দিয়েছেন। একজনের পরামর্শ, চালকের নামের সঙ্গে ‘জি’ যোগ করে ডাকা। তাহলে তিনি হয়তো সম্মানিত বোধ করবেন। তবে সেক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ চালককে নাম ধরে ডাকা আদৌ সম্মানজনক কিনা, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা।

একজন বলেছেন, সবাইকে স্যার-ম্যাম ডাকা স্বাভাবিক হয়ে উঠুক। আরেকজন বলেছেন, সবারই যোগ্য সম্মান পাওয়ার অধিকার রয়েছে। এক মন্তব্যকারী জানিয়েছেন, তিনি অপরিচিত কাউকে ডাকার প্রয়োজন হলে সবসময় ‘বস’ বলে সম্বোধন করেন।

তবে এই বিষয়ে মন ছুঁয়ে যাওয়া একটি কাহিনি জানিয়েছেন এক ব্যক্তি। তিনি লিখেছেন, আমি এক ক্যাবচালককে ‘ড্রাইভার সাহেব’ বলে ডেকেছিলাম। ওই ব্যক্তি ২০ বছর ধরে ক্যাব চালাচ্ছেন। কিন্তু এর আগে কেউ কোনোদিন তাকে সাহেব বলে ডাকেনি। আমার কথায় তিনি খুব খুশি হয়েছিলেন। অনেক কথাও বলেছিলেন। বুঝতে পারিনি, বিষয়টি এতোটা প্রভাব ফেলবে। আমি সেই থেকে সব চালককেই ‘ড্রাইভার সাহেব’ বলে ডাকি।

 

  • সর্বশেষ