শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাসসে অনিয়ম-দুর্নীতি নিয়ে যৌথ সভা, ২৫ সদস্যের ঐক্য পরিষদ গঠন

ডেস্ক রি‌পোর্ট : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ চলমান অনিয়ম, দুর্নীতি ও সাংবাদিক-কর্মচারী হয়রানির অভিযোগ নিয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাসস প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আহাদ।
সভায় সকল বিভাগের সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

সভায় বক্তারা বলেন, সংস্থাটিতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।  তথ্য মন্ত্রণালয় ও এ বিষয়ে কাজ করছে বলে জানা গেছে। 

বক্তারা অভিযোগ করেন, পরিচালনা বোর্ডকে অকার্যকর করে রেখে সংস্থায় স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করা হয়েছে। অনেক সাংবাদিক-কর্মচারী সরাসরি এর শিকার হলেও এতদিন পরিস্থিতির কারণে তারা প্রকাশ্যে কথা বলতে পারেননি।

সভায় উপস্থিত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বসম্মতিক্রমে সমস্যাগুলো মোকাবিলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। “বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ” নামে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ রহিম উদ্দিনকে।

বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এখন সংগঠিতভাবে নিজেদের অধিকার ও প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার সময় এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়