শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ১০:১৬ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দ্রুততম সময়ের মধ্যে তুলে নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

[২.১] তারা বলেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগের মতো নির্বিঘ্নে প্রবেশের সুযোগ দিলে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। যা সরকারের নিজের স্বার্থেই করা উচিত।    

[২.২] বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক সভায় সাংবাদিকদের একাধিক সংগঠনের নেতারা একথা বলেন।

[৩] সাংবাদিকদের নেতাদের এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সম্পাদক পরিষদ ও নোয়াব।

[৪] ইআরএফ সভাপতি রেফোয়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

[৪.১] সভায় অন্যান্যের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ, ইআরএফের সাবেক সভাপতি ও ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, ইআরএফের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও এস এম রাশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

[৫] সাংবাদিক নেতারা বলেন, সরকারের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে সাংবাদিকরা। সামনে বাজেট আসছে। এমন এক সময়ে কেনো কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে? আর্থিকখাতের অনিয়মসহ বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করে সরকারকে সহযোগিতা করেছে গণমাধ্যম।

[৫.১] তাঁরা বলেন, বাংলাদেশ ব্যাংক একটি পাবলিক প্রতিষ্ঠান, তাই সেখান থেকে তথ্য পাওয়া জনগণের অধিকার। দ্রুতই কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশাধিকার নিশ্চিত করা উচিত। সরকারের ভালোর জন্যই এই সুযোগ তৈরি করার প্রয়োজন।

[৬] গত প্রায় দেড় মাস যাবৎ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সংস্থাটি।

  • সর্বশেষ