শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:১৮ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার

সালেহ বিপ্লব : বুধবার (৩ এপ্রিল) তোপখানা রোডে একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান বিষয় ছিল সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক সংগঠনের ভূমিকা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। 

সংগঠনের সাফল্য কামনা করে এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, এ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য পূরণে আমার যত সহযোগিতা প্রয়োজন আমি সেটা পাশে থেকে করব। আজকের আলোচনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাংবাদিক নেতাদের মধ্যে সাংবাদিকদের জন্য কাজ করার দায়িত্ববোধ সঠিক ভাবে আছে কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। সাংবাদিক অধিকার পরিষদ আজকে আলোচনার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব কতটুকু সেটিই মনে করিয়ে দিলো। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মঞ্জুরুল আলম আঙ্গুর বলেন, গণমাধ্যমকর্মীদের যেকোনো বিপদে পাশে দাঁড়াবে আমাদের এ সংগঠন। সুবিধাবঞ্চিত সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন মোঃ মঞ্জুরুল আলম আঙ্গুর ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাকী বিল্লাহ। 

এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কোষাধক্ষ্য খাইরুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষসহ সাংবাদিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়