শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৪, ১১:৫২ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৪, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবস্থান কর্মসূচি পালন, একুশে টেলিভিশনের বিরুদ্ধে টেলিপ্যাব এর কঠোর কর্মসূচি আসছে

মনিরুল ইসলাম: [২] টেলিভিশন এন্ড প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর বিভিন্ন সদস্যদের (প্রযোজক) একুশে টিভির কাছে দীর্ঘদিন যাবত কোটি কোটি টাকা বকেয়া পাওনা আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।

[৩] রোববার দুপুরে কাওরান বাজারস্থ একুশে টিভির সামনে টেলিপ্যাব এর আয়োজনে FTPO এবং টেলিভিশন মিডিয়ার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ অবস্থান কর্মসূচি পালন করা হয়। পাওনাদার প্রযোজকরা বিভিন্ন ধরনের ব্যানার, প্লে-কার্ড, ফেস্টুন নিয়ে একুশে টিভির সামনে দাড়িয়ে তারা তাদের প্রতিবাদ জানান। অনেক সদস্য ১২ বছর আগের বকেয়া একুশে টিভি এখনো পরিশোধ করেনি। ভুক্তভোগী কিছু পাওনাদার অর্থ  সংকটের কারনে মিডিয়ার ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন।

[৪] অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অরগানাইজেশন (এফটিপিও) এর সভাপতি এবং সর্বজন শ্রদ্ধেয়  মামুনুর রশীদ, এফটিপিও এর সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং এফটিপিও এর যুগ্ম সাধারন সম্পাদক ও অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

[৫] বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রযোজকরা অনুষ্ঠান নির্মাণ করে নির্দিষ্ট টাকা ফেরত না পেলে পরবর্তীতে তারা আরেকটি মান সম্মত অনুষ্ঠান নির্মাণ করতে পারেন না। যার কারনে আজ অনেক মানহীন অনুষ্ঠান নির্মাণ হচ্ছে এবং ভালো প্রযোজকরা তাদের মিডিয়া ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সুতরাং টেলিভিশন নাটকের মান ঠিক রাখা এবং প্রযোজকদের বাচিয়ে রাখার স্বাথের্  ঈদের পূর্বে প্রযোজকদের বকেয়া পরিশোধের আহবান জানান, এবং ভবিষ্যতে এ বিষয়ে টেলিপ্যাব এর যে কোন কঠোর কর্মসূচিতে মিডিয়ার সকল সেক্টরের সবাইকে নিয়ে একযোগে সর্বাত্তক আন্দোলনের অভিমত ব্যক্ত করেন।

[৬] টেলিপ্যাব এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এর সঞ্চালনায় সমাপনী বক্তব্যে টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান আসন্ন ঈদ ঊল ফিতরের পূর্বে প্রযোজকদের বকেয়া পাওনা পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানান এবং ঘোষণা করেন যে, অন্যথায় ঈদের পর বৃহৎ আকারে FTPO, মিডিয়ার অন্যান্য সংগঠন এবং শিল্পী কলাকুশলীদের নিয়ে একুশে টেলিভিশন বয়কট ও অনশন ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়