শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২২ মে, ২০২৩, ০৬:২৬ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৩, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইফ সাপোর্টে সাহিত্যিক শরীফ খান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক শরীফ খান

শিমুল চৌধুরী ধ্রুব: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক শরীফ খান মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নিউরোসার্জন ডা. কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সমকাল

সোমবার বিকেলে লেখকের ছেলে ইমরান খান জানান, শারীরিক অবস্থা একটু উন্নতি হলে শরীফ খানের নিউরো সার্জারি করার সম্ভাবনার কথা বলেছেন ডা. কনক। ইমরান আরও জানান, ১৫ মে রাতে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে শরীফ খানকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে গত শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। প্রথম আলো

২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন শরীফ খান। তার বইয়ের সংখ্যা ৭৭টি। এর ভেতর শিশুসাহিত্যের বই রয়েছে ১৮টি। তিনি উপন্যাস লিখেছেন ৯টি। জীবজগৎ ও প্রকৃতি বিষয়ে দেশের অগ্রগণ্য এই লেখক ২০১৩ সালে জাতীয় পরিবেশ পদক পান। তার গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। তিনি পরিবার নিয়ে ঢাকার মুগদা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়