শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

উত্তরসূরীর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘নারীর জবানের নতুনত্ব’ নিয়ে আলোচনা

সালেহ্ বিপ্লব: আগামীকাল শনিবার উত্তরসূরীর আয়োজনে ‘বাংলা ভাষায় নারীর জবানের ভিন্নতা ও বিশিষ্টতা’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠত হবে। এটি উত্তরসূরী আয়োজিত ‘নারীস্বর’ সিরিজ বক্তৃতামালার প্রথম কিস্তি। 

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজিম। আলোচনা করবেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন ও লেখক-গবেষক মোরশেদ শফিউল হাসান। সভাপতিত্ব করবেন সেন্ট্রাল উইমেন্স কলেজের উপাচার্য পারভীন হাসান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন উত্তসূরীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ।

এ অনুষ্ঠান হবে ধানমন্ডির সাত মসজিদ রোডের ৭৬৫ নাম্বার উত্তরসূরীর নিজস্ব অফিসের দোতলায় দুপুর ৩টায়।

বাংলাভাষায় নারী প্রগতির প্রশ্ন নিয়ে চিন্তার বিকাশ লক্ষ্যণীয় হলেও নারীর বাচনভঙ্গীর নতুনত্ব ও লিঙ্গীয় মাত্রার বিষয় এ অনুষ্ঠানে আলোচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়