শিরোনাম
◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২২, ০১:৫৯ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২২, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে দুইদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন 

সাহিত্য মেলার উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন কাজি কানিজ সুলতানা হেলেন এমপি। মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আজ বুধবার সকাল ১১ টায় ডিসি স্কোয়ার মাঠে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসিম চন্দ্র দে, পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার, সম্মিলিত সাংস্কতিক জোট সভাপতি স্বপন ব্যানার্জী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।

মেলার শুরুতে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, উদ্বোধন ও বিশেষ অতিথিবৃন্দ।

মেলাকে কেন্দ্র করে শতাধিক লেখক, সাহিত্যকের মিলন মেলায় পরিনত হয়েছে পটুয়াখালী ডিসি স্কোয়ার প্রাঙ্গন।

সাহিত্য মেলায় অংশ নেয়া জেলার কলাপাড়া উপজেলার কবি ও সাহিত্যক দেলোয়ার হোসেন জানান, স্বাধীনতার ৫১ বছর পরে বাংলা একাডেমির তৃনমুলের কবি সাহিত্যিকদের নিয়ে এ মেলার আয়োজন করেছে। এটার জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ। এ কার্যক্রম চলমান থাকলে আগামীতে আরো সৃজনশীল তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দুই দিনব্যাপী মেলায় স্থানীয় ও ঢাকার শিল্পীদের অংশ গ্রহনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শেষ হবে এ সাহিত্য মেলার এ আসর।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়