শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৮ জুন, ২০২৪, ০১:৫২ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৪, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরবানী নিয়ে কবি হাসান আল বান্নার কবিতা

কুরবান 

-হাসান আল বান্না

হেলাল উদিত হয়নি হেজাজ নজদের আকাশে 
তবুও ত্যাগ আর মহীমার রণধ্বনি বাজে বাতাশে
হাজার বছর আগে কুরবানী হয়নি মানবতার ইসমাইল 
হয়েছিল মানবিকতার পশু কুরবানী সত্য কায়েমের দ্বীন 

নবী পিতার ছুড়ি হতে -
শহীদী ঈদগাহ থেকে এসেছিল ফিরে ইসমাইল 
সেদিনই কবর রচনা হয়েছিল যুগে যুগে জালিমশাহীর
ইব্রাহীম তো জালিম নয় ছিলেন মানবতার নবী
তাই কুরবানী হয়নি পিতার ছুঁড়িতে প্রিয় ইসমাইল 

ধরনীতে এই ধারা চলিবে- ধরনী টিকে থাকবে যতদিন 
তব যুগে যুগে জালিমের মসনদও কাঁপিবে ততদিন
প্রতিটি পশুর গোসত খাবে নিপীড়িত মানবতা 
আর চেতনার তলোয়ার শানিত হবে মজলুমের ঝান্ডা

রণাঙ্গনে শহীদি ঈদগাহে সিজদাহ্ লুটিবে বীর
উন্মুক্ত হাতে ঝাণ্ডা উড়িয়ে ধ্বনিত করবে শির

আরাকান থেকে ফিলিস্তিন শাম কিংবা নজদ
যতদিন না ভেঙে যাবে জালিমের মসনদ 
ততদিন চলবে রণাঙ্গনের তলোয়ারে ক্ষুর দানী
নাঙ্গা পাতাকায় উদিত হবে শহীদি ঈদগাহের কুরবানী 

(দৃষ্টি আকর্ষণ: আমার এই ছবিটা দিতে হবে। আর ছবির সাথে আরেকটা যে ইমেজ দিয়েছি সেটা মূলত বুঝার জন্য যে, কোন লাইন সম্পূর্ণ করার পর কোন লাইন হবে, অনেক সময় এক লাইনের অংশ পড়ের লাইনে চলে যায়)  

  • সর্বশেষ
  • জনপ্রিয়