শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে বৈশাখে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ অনুষ্ঠিত 

নিনা আফরিন, পটুয়াখালী: [২] আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এতে বিভিন্ন জেলার ৪ টি দল অংশ নেন। নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ। 

[৩] সপ্তাহব্যাপি বৈশাখী মেলা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালীতে আয়োজন করা হয়েছে নৌকা বাইচ। রোববার সকাল থেকে নানা বাহারী সাজের নৌকা অংশ নেয় লাউকাঠী নদে। এর পর বাধ্যের তালে তালে বিকালে শুরু হয় মনমুগ্ধকর প্রতিযোগিতা। নৌকা বাইচ উপভোগ করতে প্রচন্ড গরম উপেক্ষা করে নদীর দুই পাড়ে জড়ো হয় উচ্ছাসিত হাজার হাজার মানুষ। 

[৪] বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতে মুহুর্তেই উৎসব ছাপিয়ে যায় সোহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে। এমন মনমুগ্ধকর উৎসব যেন আগামীতে অব্যাহত থাকে এমন দাবী উপস্থিত দর্শনার্থীদের।

[৫] জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতি মন্ত্রী অধ্যক্ষ মুহিব্বুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। সম্পাদনা: এআর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়