শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৯:২৫ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ মার্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষক নিয়োগ

শহীদুল ইসলাম: ২৩ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে। জাগো নিউজ

মঙ্গলবার (২১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।

ডিপিই’র নিয়োগ শাখা থেকে জানা গেছে, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য গত ১১ মার্চ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। 

এ আবেদন করা যাবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকাসহ মোট ২২০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, সারাদেশে প্রায় ৭ হাজারের মতো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। তবে এখন পর্যন্ত জেলা পর্যায়ে শূন্যপদের তালিকা তৈরি করা হয়নি। লিখিত পরীক্ষা চলাকালীন এ তালিকা চূড়ান্ত করা হবে। ধাপে ধাপে সব বিভাগে আলাদাভাবে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রতিনিয়ত আমাদের শিক্ষক পদ শূন্য হচ্ছে। প্রতি বছর কয়েকটি ধাপে নিয়মিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এসআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়