শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে চান, জেনে নিন হার্ভার্ডের ৪ পরামর্শ

পড়তে বসে মন অন্যদিকে চলে যায়? একটু আগে পড়া বিষয়ও মনে করতে কষ্ট হয়? কিংবা কারও কথা শুনেও কিছুক্ষণ পর ভুলে যেতে হয়? এমন অভিজ্ঞতা অনেকেরই হয়।

বয়স বাড়ার সঙ্গে চিন্তা করার গতি ও স্মৃতিশক্তিতে কিছু পরিবর্তন আসতে পারে। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়স থেকেই স্মৃতিশক্তি কমতে শুরু করতে পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুললে মনোযোগ ধরে রাখা ও তথ্য মনে রাখা সহজ হয়।

জেনে নেওয়া যাক মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর চারটি সহজ উপায়।

মন দিয়ে কথা শোনা

Advertisement

হার্ভার্ডের পরামর্শ, কেউ কথা বলার সময় তার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শোনা জরুরি। অন্যদিকে মন চলে গেলে কথার গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যেতে পারে। কোনো কথা বুঝতে অসুবিধা হলে আবার বলতে অনুরোধ করা যায়। প্রয়োজনে একটু ধীরে কথা বলতেও বলা যায়।

মন দিয়ে শুনলে কথা বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়।

শোনা কথা নিজের ভাষায় বলা

কোনো কথা ঠিকমতো বোঝা গেছে কি না, তা যাচাই করার সহজ উপায় হলো নিজের ভাষায় কথাটি আবার বলা। এতে তথ্যটি মনে রাখাও সহজ হয়।

হার্ভার্ডের প্রতিবেদনে বলা হয়, ধরা যাক, কেউ বললেন, সন্ধ্যা সাড়ে সাতটায় থিয়েটারে অথবা সাতটা পঞ্চাশে কোথাও সিনেমা দেখতে যাবেন। কোন থিয়েটারে কখন সিনেমা দেখার কথা বলা হয়েছে, তা নিজের ভাষায় আবার বললে সময় ও জায়গা মনে রাখতে সুবিধা হবে।

শান্ত পরিবেশে পড়া ও কাজ করা

চারপাশে বেশি শব্দ হলে মনোযোগ ধরে রাখা কঠিন। তাই পড়ালেখা বা গুরুত্বপূর্ণ কাজের জন্য শান্ত জায়গা বেছে নেওয়া ভালো। টিভি বন্ধ রাখা, ফোনের নোটিফিকেশন বন্ধ করা এবং আশপাশের কথাবার্তা থেকে দূরে থাকলে মনোযোগ ধরে রাখা সহজ হয়।

কারও সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলার সময়ও শান্ত পরিবেশ বেছে নিলে ভালো কাজে আসে।

একবারে একটি কাজ করা

একসঙ্গে অনেক কাজ করতে গেলে মনোযোগ ভাগ হয়ে যায়। ফলে কোনো কাজই ঠিকমতো করা কঠিন হতে পারে।

পড়ার সময় কেবল পড়ায় মন দেওয়া ভালো। বারবার ফোন দেখা বা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া এড়িয়ে চলা দরকার। কেউ কিছু জানতে চাইলে সম্ভব হলে পড়া শেষ করে উত্তর দেওয়া যায়।

একটি কাজ শেষ করে অন্য কাজে মন দিলে পড়া বোঝা ও মনে রাখা সহজ হয়।

মনোযোগ বাড়ানোই প্রথম ধাপ

হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের প্রধান চিকিৎসা সম্পাদক ড. হাওয়ার্ড ই. লেউইন বলেন, কোনো তথ্য মন দিয়ে না শুনলে বা ভালোভাবে না বুঝলে তা মনে রাখাও কঠিন হয়। তাই মন দিয়ে শোনা, নিজের ভাষায় বলা, শান্ত পরিবেশে থাকা এবং একবারে একটি কাজ করার অভ্যাস গড়ে তোলা জরুরি।

সূত্র: দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ