শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রণ কেন হয়, প্রতিরোধে কী করবেন

বর্তমান সময়ে ত্বকের সবচেয়ে পরিচিত সমস্যাগুলোর একটি হলো ব্রণ। কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মধ্যেও এ সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, হরমোনের পরিবর্তন, অতিরিক্ত তেল নিঃসরণ, ধুলাবালি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপনের কারণে ব্রণের প্রবণতা বাড়ে। অনেক সময় মানসিক চাপ, ঘুমের অভাব এবং নিম্নমানের প্রসাধনী ব্যবহারের কারণেও ব্রণ দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, ত্বকের লোমকূপে অতিরিক্ত তেল ও মৃত কোষ জমে জীবাণুর সংক্রমণ ঘটলে ব্রণ তৈরি হয়। বিশেষ করে বয়ঃসন্ধিকালে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ও টেস্টোস্টেরন হরমোনের তারতম্যের কারণে এ সমস্যা বেশি দেখা যায়। এছাড়া পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), বংশগত কারণ এবং স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহারের ফলেও ব্রণ হতে পারে।

advertisement

সমাধান

ব্রণ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অন্তত দুইবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার রাখা জরুরি। তৈলাক্ত প্রসাধনী ব্যবহার করা যাবে না। প্রতিটা পণ্যে ‘নন-কমেডোজেনিক’ লেখা আছে কিনা তা দেখে নিতে হবে। 

advertisement

প্রতিদিনি ৮–১০ গ্লাস পানি পান, ফলমূল ও শাকসবজি খাওয়া এবং চিনি ও অতিরিক্ত তেল-ঝাল খাবার কম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ঘরোয়া যত্ন হিসেবেও মধু, নিমপাতা ও অ্যালোভেরা ব্যবহার উপকারী হতে পারে। নিমপাতা বেটে লাগালে জীবাণু কমে। তবে ব্রণ খোঁটানো থেকে বিরত থাকতে হবে, কারণ এতে দাগ ও সংক্রমণ বাড়তে পারে।

advertisement

ব্রণের সমস্যা দীর্ঘদিন স্থায়ী হলে বা ব্যথাযুক্ত হয়ে উঠলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক পরিচর্যা ও সচেতনতাই পারে ত্বককে সুস্থ ও ব্রণমুক্ত রাখতে।

  • সর্বশেষ