শিরোনাম
◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন চাঁদ দেখার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় উৎসবের প্রস্তুতিতে লেগেছে নতুন হাওয়া।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা বলছে, মে মাসের শেষ সপ্তাহেই মক্কার মরুপ্রান্তর থেকে বাংলার সবুজ প্রান্তর–সবখানে ধ্বনিত হতে পারে ঈদের আনন্দবার্তা। মধ্যপ্রাচ্যে ২৭ মে সম্ভাব্য ঈদের তারিখ ঘোষণা হওয়ায় এখন বাংলাদেশেও শুরু হয়েছে হিসাব-নিকাশ।
 
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী জিলহজ মাসের সূচনাসূচক চাঁদটি আগামী ১৭ মে (রোববার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে দেখা যেতে পারে।

আল জারওয়ান আরও জানান, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ দিগন্তের ১০ ডিগ্রি উপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই হিসাবে আগামী ১৮ মে সোমবার জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
 
যদি ১৮ মে জিলহজ মাস শুরু হয়, তবে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ হজের মূল আনুষ্ঠানিকতা ‘আরাফা দিবস’ পড়বে ২৬ মে (মঙ্গলবার)। এর পরের দিন ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

বাংলাদেশে কবে?

ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)। তবে এটি পুরোপুরি নির্ভর করছে আগামী ১৮ মে বা ২৯ জিলকদ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।

জ্যোতির্বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, এই তারিখগুলো কেবল বৈজ্ঞানিক অনুমানের ওপর ভিত্তি করে নির্ধারিত। ইসলামি রীতি অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ ঘোষণা করবে সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। মধ্যপ্রাচ্যের এই সম্ভাব্য তারিখের পর এখন বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি থাকবে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়