শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ: টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে ১ হাজার টাকা, বাড়ছে আরও নানা সুবিধা ◈ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী? ◈ এফ-৩৫ যুদ্ধবিমানই এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ◈ এলপিজির নামে প্রতারণা: এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি ◈ অ‌স্ট্রিয়ার বিরু‌দ্ধে ম‌্যাচ নি‌য়ে অস্ব‌স্তি‌তে আ‌ছেন আর্জেন্টিনার কোচ লিও‌নেল স্কালোনি ◈ সমীকরণ বল‌ছে, গ্রু‌পের শেষ ম‌্যা‌চে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হে‌রে গে‌লে‌ও বাদ পড়ার সম্ভাবনা কম! ◈ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বল‌লেন, নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়  ◈ পশ্চিমবঙ্গ সফরে বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদী ◈ ইসির যাচাইয়ে বাতিল ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁড়িয়ে পানি পান শরীরের জন্য কতটা ক্ষতিকর?

পানিকে জীবনের সঙ্গে তুলনা করা হয়, তবে তা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। সুস্থভাবে জীবনযাপন করতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা অত্যন্ত জরুরি। শরীরে পর্যাপ্ত পানি না থাকলে পানিশূন্যতা থেকে শুরু করে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

পানি শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, শরীরের সঠিক কার্যক্রম বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ লিটার পানি পান করা উচিত। তবে শুধু পরিমাণ নয়, কীভাবে এবং কখন পানি পান করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। অনেকেই তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পানি পান করেন, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

দাঁড়িয়ে পানি পানের সম্ভাব্য ক্ষতি:

প্রতিদিন অন্তত দেড় লিটার পানি পান করা প্রয়োজন। কিন্তু দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময় একসঙ্গে পর্যাপ্ত পানি পান করা যায় না। ফলে শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে এবং অস্বস্তি অনুভূত হতে পারে।

এছাড়া দীর্ঘদিন দাঁড়িয়ে পানি পানের অভ্যাস থাকলে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়তে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। কারণ, এতে শরীরের ভারসাম্যে প্রভাব পড়তে পারে।

শরীরে প্রাকৃতিকভাবে কিছু ছাঁকনি ব্যবস্থা রয়েছে, যা ক্ষতিকর উপাদান ছেঁকে বের করে দেয়। বলা হয়, দাঁড়িয়ে পানি পান করলে এই প্রক্রিয়া সঠিকভাবে কাজ নাও করতে পারে, ফলে ক্ষতিকর কণা শরীরে থেকে যেতে পারে।

কিডনির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পানি অত্যন্ত প্রয়োজনীয়। তবে দাঁড়িয়ে পানি পান করলে তা সঠিকভাবে পরিশোধিত না হয়ে শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি রক্তের ওপর প্রভাব ফেলতে পারে এবং নার্ভজনিত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে, যা মানসিক চাপ বা উদ্বেগ বৃদ্ধির কারণ হতে পারে।

সূত্র- হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়