শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ নির্বাচনী সংঘর্ষে জামায়াত নেতা নিহত: এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ির ছোটখাটো কাজেও ঝরবে বাড়তি মেদ, জেনে নিন ওজন কমাতে কার্যকর ৫টি কাজ

প্রতিদিনেই ডায়েট মেনে খাবার নিয়ন্ত্রণ করা হয়। পার্কে হন হন করে প্রতিদিন হাঁটাহাঁটি করা হয়। জিমে গিয়ে ঘাম ঝরানো হয়। কিন্তু এরপরও ওজন কমছে না? দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাড়ির কাজই হোক আপনার বাড়তি মেদ কমানোর একমাত্র পথ। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন কয়েকটি বাড়ির কাজ রয়েছে, যেগুলো আপনি করলেই কমবে ওজন। ঝরবে বাড়তি মেদ। 

জেনে নিন ঠিক কোন কোন কাজ করলে ঝরবে মেদ—

প্রতিদিনই বাড়ি পরিষ্কার করা হয়। তা সত্ত্বেও সোফা কিংবা বিছানার কোনায় কোনায় ধুলো জমে থাকে। তা পরিষ্কার করতে ভ্যাকিউম ক্লিনারের বিকল্প নেই। সপ্তাহে ২-৩ দিন করে ভ্যাকিউম ক্লিনার চালালে আপনার ওজন কমবে। কারণ ভ্যাকিউম ক্লিনার ব্যবহারে প্রতি ঘণ্টায় ১২০ ক্যালোরি মেদ ঝরতে পারে।

এরপর আপনার বাড়ির ঝুল ঝাড়তে গেলেও মেদ ঝরতে পারে। এ ধরনের কাজের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০০-১২০ ক্যালোরি মেদ ঝরতে পারে। এ ছাড়া নিচু হয়ে ঘর মুছলেও আপনার পেটের বাড়তি মেদ ঝরতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঘর মোছার ফলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ ক্যালোরি মেদ ঝরতে পারে। তাই আজ থেকে চেষ্টা করুন নিচু হয়ে ঘর মোছার কাজ।

আবার বাড়ির বাগানে থাকা ঘাস পরিষ্কার করেও মেদ কমাতে পারেন। এতে প্রতি ঘণ্টায় ২০০-৩০০ ক্যালোরি মেদ ঝরতে পারে। তাই আর দেরি না করে আজই পরিষ্কার করুন আপনার বাগান।

বাড়িতে গাছপালা বসান অনেকেই। বাগানে গাছ বসাতে গেসে মাটি খোঁড়াসহ নানা কাজ করতে হয়। আর শারীরিক কসরত করলে মেদ ঝরতে বাধ্য। বাগানের কাজ করার ফলে প্রতি ঘণ্টা ২০০-৩০০ ক্যালোরি মেদ ঝরে। 

এ ছাড়া এখন বেশিরভাগ বাড়িতেই আর হাতে কাপড় কাচতে হয় না। ওয়াশিংমেশিনেই জামাকাপড় কাচা হয়। তবে কাচার পর ভারি বালতি নিয়ে জামাকাপড় শুকাতে দিলেও নাকি ওজন কমে। এ কাজ করলে প্রতি ঘণ্টায় ১০০-১৫০ ক্যালোরি ঝরতে পারে। আর আপনি পেতে পারে ছিপছিপে চেহারা।

এসব কাজ টানা এক মাস করলেই তফাত বুঝতে পারবেন। কমবে ওজন। ঝরবে বাড়তি মেদ। কোনো পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে আর আক্ষেপ নয়। পরিবর্তে অনাবিল আনন্দে ভরে উঠবে মন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়