শিরোনাম
◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০১:২৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা হাইকমিশনে চাকরির সুযোগ, বেতন বছরে ২০ লাখ ৭৩ হাজার

কানাডা হাইকমিশন ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে পলিটিক্যাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: পলিটিক্যাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার
পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স, আইন, সাংবাদিকতা/কমিউনিকেশনস, ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক কোনো সংস্থায় অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, আর্থসামাজিক ও সিকিউরিটি ডাইনামিকস বিষয়ে জানাশোনা থাকতে হবে। কানাডার ফরেন পলিসি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস স্যুট ও সামাজিক যোগাযোগের মাধ্যমের কাজ জানতে হবে। গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফরাসি, চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষায় যোগাযোগে দক্ষতা থাকলে ভালো। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)
কর্মস্থল: ঢাকা (কানাডার হাইকমিশন)
বেতন: বছরে বেতন ২০,৭৩,১২১ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হাইকমিশন অব কানাডার ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংকে Apply Here বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় কোনো সমস্যা হলে এ ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১১ মার্চ ২০২৫।

 

  • সর্বশেষ