শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ

বিশেষ পেশায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ শাখায় নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এবং আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। শুধু অনলাইনে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ থাকতে হবে। জিপিএ ৩.০০ বা এর বেশি জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ এ স্থানান্তরের সুযোগ রয়েছে।

অন্যান্য যোগ্যতা : প্রার্থীদের কুক পেশার জন্য রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেট) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশার ক্ষেত্রে পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে, কার্পেন্টার পেশার ক্ষেত্রে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে এবং টিন স্মিথ পেশার ক্ষেত্রে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ওজন : কমপক্ষে ৪৯.৯০ কেজি হতে হবে। বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর উচ্চতা : ৫ ফুট ১ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট হতে হবে। ওজন : কমপক্ষে ৪৭ কেজি হতে হবে। বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে এবং অবিবাহিত হতে হবে। বয়সসীমা : ২০২৬ সালের ০১ ফেব্রুয়ারি তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। শুধু কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের http://sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনফরম পূরণ করতে হবে। নির্বাচন পদ্ধতি : কয়েক ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

 

  • সর্বশেষ