শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৩:১৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারে নকল গুড়ে সয়লাব, জেনে নিন খাটি খেজুরের গুড়  চেনার আসল উপায়

আসছে শীতকাল। শীত মানেই খাঁটি খেজুরের গুড়ের পিঠা-পায়েস খাওয়ার ধুম। তবে বাজার থেকে গুড় কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ অনেক অসাধু ব্যবসায়ী চিনি, রঙ ও রাসায়নিক মেশানো ভেজাল গুড় বিক্রি করে। জেনে নিন কীভাবে বুঝবেন গুড় ভালো মানের কিনা। 

গুড়ের স্বাদ নিয়ে দেখুন। নোনতা মনে হলে সেটাতে ফিটকিরি মেশানো হতে পারে।
খেজুরের রস জ্বাল দেওয়ার সময় চিনি মেশানো হয় না। প্রাকৃতিকভাবেই গুড় হয় সুস্বাদু ও মিষ্টি। তবে অনেক অসাধু ব্যবসায়ী খাঁটি রস না দিয়ে পানি মিশিয়ে জ্বাল দেন। ফলে গুড় মিষ্টি করার জন্য মেশাতে হয় চিনি। চিনি মেশানো গুড় শক্ত হয়। কেনার সময় সামান্য অংশ ভেঙে দেখুন। নরম হলে বুঝবেন গুড় খাঁটি।

এক গ্লাস পানিতে গুড়ের টুকরা ফেলুন। ধীরে ধীরে গলে গেলে বুঝবেন গুড় খাঁটি। নিচে জমে গেলে সেটাতে ভেজাল রয়েছে।

যদি গুড় তেতো স্বাদের হয়, তবেও নেবেন না। কারণ এর মানে গুড় বহুক্ষণ ধরে জ্বাল দেওয়া হয়েছে। 
গুড় দেখতে উজ্জ্বল হয় না। চকচকে ধরনের রঙ বা স্ফটিকের মতো স্বচ্ছ হলে সেই গুড় খাঁটি নয়।
গাঢ় খয়েরি রঙের হয় খেজুরের গুড়। রঙ অন্যরকম হলে সেটা খাঁটি হওয়ার নিশ্চয়তা নেই। উৎস: বাংলা ট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়