শিরোনাম
◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০১:৪৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ পদে নিয়োগ চলছে ডাচ-বাংলা ব্যাংকে: বেতন ২৬০০০–৭০০০০ টাকা, আবেদন করুন দ্রুত

ডাচ-বাংলা ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি পাঁচ পদে জনবল নিয়োগ দেবে। ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), অ্যাসিস্ট্যান্ট অফিসার (এও), ট্রেইনি অফিসার সেলস (টিও–সেলস), ট্রেইনি ক্যাশ অফিসার (টিসিও), সেলস ম্যানেজার (এসএম) পদে লোকবল নেবে।

এ পাঁচ পদে কতজন নিয়োগ পাবেন, তা নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

 বিজ্ঞপ্তি অনুসারে, পদগুলোয় যোগ্যতাপূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এ পাঁচ পদের যেকোনো একটিতে প্রার্থীরা আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদনের সুযোগ নেই।
 
পদের নাম ও বিবরণ—
১. ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম চারটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

সুযোগ–সুবিধা: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্য বেতন হবে ৭০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী হবেন এবং নানা সুবিধাসহ মাসিক মোট ৮০,৮১৫ টাকা বেতন পাবেন।
 
২.অ্যাসিস্ট্যান্ট অফিসার—
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানের গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখায় পদায়ন করা হবে।
সুযোগ-সুবিধা: অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্য বেতন হবে ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত বেতন স্কেলে নানা সুবিধাসহ মাসিক মোট ৪৯,৪০৫ টাকা বেতন পাবেন।
  
৩. ট্রেইনি অফিসার সেলস—
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য শর্ত: প্রার্থীদের ডিপোজিট সংগ্রহসহ রিটেইল বা এসএমই লোন প্রদান এবং ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেটসহ দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে।
সুযোগ-সুবিধা: ট্রেইনি অফিসার সেলস পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ৩৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত হলে নানা সুবিধাসহ মাসিক মোট ৪৫,৮৫৯ টাকা বেতন পাবেন।
 
৪. ট্রেইনি ক্যাশ অফিসার (সিলেট বিভাগের জন্য)—
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
 
অন্যান্য শর্ত: প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা–উপশাখায় পদায়ন করা হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা সিলেট বিভাগ হতে হবে। সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হলেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলে পদায়ন করা হবে না।
 
সুযোগ-সুবিধা: ট্রেইনি ক্যাশ অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ২৬,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে নিয়মিত হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত নানা সুবিধাসহ মাসিক মোট ৩৬,০৩৯ টাকা বেতন পাবেন।
 ৫. সেলস ম্যানেজার (এজেন্ট ব্যাংকিংয়ের জন্য)—
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অন্যান্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজের জন্য পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: সেলস ম্যানেজার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ৩২,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত নানা সুবিধাসহ মাসিক মোট ৪২,১৩০ টাকা বেতন পাবেন।
 
আবেদন শেষ কবে  : অনলাইনে পদগুলোর জন্য আবেদন আজই শেষ হচ্ছে। এ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
 
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। উৎস প্রথম আলো।

  • সর্বশেষ