শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২৪ মে, ২০২৪, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৪ মে, ২০২৪, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে কোস্ট ফাউন্ডেশন

চাকরি ডেস্ক: বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় হেড–রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি অন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যান্ড অ্যাকসেস টু মেডিসিন পদে একজনকে নিয়োগ দেবে। সূত্র: বাংলানিউজ২৪

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: হেড-রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি অন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যান্ড অ্যাকসেস টু মেডিসিন
পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক বা এমপিএইচ ডিগ্রি ডিগ্রি থাকতে হবে। ইন্টেলেকচুয়াল প্রোপার্টিতে এলএলএম ডিগ্রি থাকলে ভালো। ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস, অ্যাকসেস টু মেডিসিনস ও পাবলিক হেলথ বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা, অ্যানালিটিক্যাল দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিসের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বয়স: ৩০ থেকে ৪০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া ইন্টারনেট, মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ hr2@coastbd.net এই ঠিকানায় ই–মেইল করতে হবে। সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়