শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ওমরাহযাত্রীদের পোশাক নিয়ে যে নির্দেশনা দিল সৌদি

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া নারীরা কি ধরনের পোশাক পরিধান করতে পারবে সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব সরকার।

দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এর বরাতে জানা যায়, নারীরা ওমরাহর জন্য আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করবেন। পোশাক ঢিলেঢালা হতে হবে। পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ প্রকাশিত হয় না।

মন্ত্রণালয় আরও বলেছে যে, ওমরাহ পালনের সময় নারীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবে। তবে সেটি অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে, পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ যেনো পরিলক্ষিত না হয়।

পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহর মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

সে হিসেবে এ বছর ইতিমধ্যে উমরাহর মৌসুম শুরু হয়ে গেছে। আর এর মাঝেই দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, উমরাহ করতে আসা নারীদের অবশ্যই শালীন এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে।

কোনো পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই গত বছর থেকে ওমরাহ পালনের অনুমতি দিয়ে আসছে সৌদি সরকার। তবে এ ক্ষেত্রে মানতে হয় একটি শর্ত। তা হলো একটি দলের অংশ হিসেবে পবিত্র ওমরাহ পালনে যেতে হয় নারীদের।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়