শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ০১:৫৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ ফ্লাইট শিডিউল জানতে চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

জাফর খান: হজ রোববার (২৬ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে হজযাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত তিনটি বিমান সংস্থার কাছে এই বিষয়ে  চিঠিও পাঠানো হয়েছে। সংস্থাগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান ও ফ্লাইনাস। চিঠিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হিজরি ১৪৪৪ সনের অনুষ্ঠিতব্য পবিত্র হজ উপলক্ষ্যে চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর  ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি মক্কা ও মদিনায় বাড়ি ভাড়াসহ অন্যান্য কার্যাবলি সম্পাদনের জন্য জরুরিভিত্তিতে ফ্লাইট শিডিউল জানা প্রয়োজন। এমতাবস্থায়, জরুরিভিত্তিতে ফ্লাইট শিডিউল ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখায় পাঠানোর কথা উল্লেখ করা হয়  চিঠিতে।

এ আগে গত ১৯ মার্চ এক সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান, চলতি বছরের হজ ফ্লাইটটি আগামী ২১ মে থেকে শুরু হবে। এই বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। শেষ ফ্লাইটটির সময় ধার্য্য করা হয়েছে ২২ জুন। 

শফিউল আজিম আরও জানান, নির্ধারিত সময় ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি-৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। আর ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

এদিকে চলতি হজযাত্রী নিবন্ধন কার্য্যক্রম শেষ হবে সোমবার (২৭ মার্চ)। এ বছর হজের খরচ বাড়ায় কয়েক দফা সময় বাড়িয়েও হজযাত্রীদের জন্য কোটা খালি রয়েই যাচ্ছে।

জেকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়