শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৭:১৯ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২০২৭ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড তৈরি করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : ২০২৭ বিশ্বকাপের এখনও দেড় বছর বাকি। কিন্তু বিসিসিআই নাকি ২০ জন ক্রিকেটারের একটা প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

আসন্ন আইপিএলে সেই ক্রিকেটারদের উপরেই নজর থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। সূত্রের খবর, নির্বাচকরা আইপিএলের ম্যাচে নিয়মিত উপস্থিত থাকবেন। ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখবেন। বোর্ড সূত্রে খবর, শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাতরা ও প্রজ্ঞান ওঝা মাঠে তো যাবেনই, পাশাপাশি টিভির পর্দাতেই আইপিএলের ম্যাচে নজর রাখবেন।

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘‌প্রত্যেক নির্বাচককে বলা হয়েছে, সপ্তাহে অন্তত একটা ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। এর পাশাপাশি টিভিতেও নজর রাখতে হবে।

শুধু ২০২৭ বিশ্বকাপ নয়, ২০২৮ অলিম্পিক ও টি–২০ বিশ্বকাপও বোর্ডের মাথায় রয়েছে। তবে আপাতত শুধু মাথায় ২০২৭ বিশ্বকাপ। 

বোর্ডের মূল নজর পেসারদের ফিটনেসের দিকে। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, অর্শদীপ সিং ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। আইপিএলে কতটা ফিট অবস্থায় তারা বল করতে পারেন সেদিকে কড়া নজর থাকবে নির্বাচকদের। হর্ষিত রানা অবশ্য চোটের জন্য আইপিএলের অনেকটাই খেলতে পারবেন না।

এর পাশাপাশি লাল বলের ক্রিকেটকেও সমান গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা। আইপিএলের পরেই একমাত্র টেস্ট রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই টেস্ট হবে মুল্লানপুরে ৬–১০ জুন। এরপর আগস্ট থেকে আগামী মার্চের মধ্যে ভারত নয়টি টেস্ট খেলবে। লাল বলের ক্রিকেটাররা আইপিএলে কেমন খেলেন সেটাও দেখার। সূত্রের খবর, আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টে বুমরা, সিরাজদের রাখা হবে। 

এদিকে, আইপিএলের পর পাকিস্তান সুপার লিগেও বাংলাদেশের ক্রিকেটারদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এটা ঘটনা, পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের ছয় ক্রিকেটারের খেলার কথা। তারা হলেন, মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (‌লাহোর কালান্দার্স)‌, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম (‌পেশোয়ার জালমি)‌, রিশাদ হোসেন (‌পেশোয়ার জালমি)‌। এই ছয় ক্রিকেটারকেই পিএসএলের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়