শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২২, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়পীরের মাজারে গিলাপ উপহার দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন হিসেবে ইরাকের বাগদাদে বড়পীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী (র.) এর পবিত্র মাজার শরিফে দৃষ্টিনন্দন গিলাফ উপহার দিয়েছে বাংলাদেশ। 

শনিবার (২২ অক্টোবর) মাজার শরীফে গিলাফ স্থাপন করেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী। উপহার হিসেবে গিলাফ পাওয়ায় মাজার কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

মাজার শরীফে গিলাফ স্থাপনের সময় উপস্থিত ছিলেন মাজারের প্রধান মুতওয়াল্লি ও বড়পীরের বংশধর সৈয়দ খালেদ আব্দুল কাদের আল গিলানীসহ অন্যান্য কর্মকর্তারা।

টিআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়