শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:১২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফেজ তাকরীমকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে সোমবার

ফেজ সালেহ আহমদ তাকরীম

আলামিন শিবলী : আগামী সোমবার মিরপুরে গোলারটেক মাঠে আনুষ্ঠানিকভাবে হাফেজ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা হবে বলে জানিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদ্রাসার কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আমাদের নতুন সময়কে বিয়ষটি নিশ্চিত করেছেন মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক সামসুদ্দিন।

তিনি বলেন, মাদ্রাসার পক্ষ থেকে ২৬ সেপ্টেম্বর (সোমবার) তাকরীমকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। তবে ঔদিন কোন সময়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হবে আমরা সে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে মাদ্রাসার শিক্ষকদের একটা মিটিং হবে তারপর আমরা অনুষ্ঠান শুরুর সময়টা সবাইকে জানিয়ে দিবো ইনশাআল্লাহ।

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফিরেছেন হাফেজ তাকরীম। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা এই হাফেজকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

রাত প্রায় দুইটা দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। এ সময় বিমানবন্দরে হাফেজ তাকরীমকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া বিমানবন্দরের সম্মুখ রাস্তায় হাফেজ তাকরীমকে শুভেচ্ছা জানাতে ব্যানার হাতে জড়ো হন হাজারও মানুষ।

বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন। এতে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশি এই হাফেজ। এসময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়