শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক আলেম সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের চার শীর্ষ আলেম

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের চার শীর্ষ আলেম ও ইসলামি ব্যক্তিত্ব।

ফিলিস্তিন ও কুদস ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে আলেমদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং জনসচেতনতা জোরদারের লক্ষ্যে আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সম্মেলনের আয়োজক হাইআতু উলামা-ই ফিলিস্তিন (ফিলিস্তিনি আলেম সমিতি)।

সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত বাংলাদেশি আলেমদের ভিসা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমন্ত্রিত অতিথিদের একজন ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার বৃহস্পতিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অন্য অতিথিরা হলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (মুহাম্মদপুর) প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এ ছাড়া শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল ইসলামসহ বাংলাদেশ থেকে আরও কয়েকজন এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

Advertisement

তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাছে পাঠানো হাইআতু উলামা-ই ফিলিস্তিনের এক সুপারিশপত্রে বলা হয়েছে, আলেমদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিন ও কুদস ইস্যুতে বৈশ্বিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে বাংলাদেশের শীর্ষ আলেমদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে ফিলিস্তিন ও কুদস ইস্যুতে সচেতনতা তৈরিতে বাংলাদেশি আলেমদের অবদানও প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে।

আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আলেমরা অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য তুরস্কের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ