শিরোনাম
◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ যে তিন নেতার হাতে এখন ইরানের ভাগ্যের চাবি ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২, ১১:০১ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২২, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীদের মধ্যে সর্বাধিক পরীক্ষার মুখোমুখি হয়েছেন হয়রত মূসা (আঃ)!

শিহাব আহমেদ শাহিন (ফেসবুক থেকে): একবার হযরত মূসা (আঃ) এর পেটে ব্যথা হল।

তখন তিনি আল্লাহকে তার ব্যথার কথা বললেন। তারপর আল্লাহ তাঁকে বললেন, তুমি অমুক গাছের পাতা খাও। তিনি তখন তা খেলেন ;এরপর তাঁর ব্যথা সেরে গেল।

কিছুদিন পর হযরত মূসা (আঃ) এর আবার পেটে ব্যথা হল। এবার তিনি আল্লাহকে কিছু না বলে, নিজে নিজেই গিয়ে সেই একই গাছের পাতা খেলেন। কিন্তু এবার ব্যথা কমলো না।

তখন আল্লাহপাক হযরত মূসা (আঃ) কে ডেকে বললেন, কি মূসা তোমার ব্যথা সারে নাই?
তখন হযরত মূসা (আঃ) তখন বললেন, আল্লাহ একই গাছের পাতা-ই তো খেলাম! কিন্তু ব্যথা তো গেলো না!

তখন আল্লাহ পাক বললেন, যখন আমি তোমাকে ঐ গাছের পাতা খেতে বলেছিলাম, তখন ঐ গাছের পাতার ওপর আমার হুকুম ছিল;রোগ সারাবার!

কিন্তু তুমি ভাবলে গুনাগুন গাছের। তাই পরের বার আমাকে বলার প্রয়োজন মনে করোনি।তাই,তোমার ব্যথাও সারে নাই।

শিক্ষাঃ আমরা মনে করি ঔষুধ আমাদের রোগ সারায়।কিন্তু আমাদের রোগ মূলত আল্লাহ ই সারিয়ে থাকেন।ডাক্তার বা ঔষধ তো একটা উসিলা মাত্র। ঔষধ ভেতর গিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে যে সে কাজ করবে কি করবে না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়