শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ নির্বাচনী সংঘর্ষে জামায়াত নেতা নিহত: এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসতবাড়ি করার উদ্দেশ্যে কেনা জমির জাকাত দিতে হবে কি? জেনে নিন ইসলামের বিধান

অনেকেই বাড়ি করার জন্য জমি কিনতে টাকা জমা করে থাকেন।  জমাকৃত টাকার জাকাতও আদায় করে থাকেন। কিন্তু যখনই জমি কেনা হয়ে যায়; তখন কি এ জমির মূল্যের জাকাত আদায় করতে হবে? জমিটি কেনার উদ্দেশ্য হলো বসতবাড়ি করা।

না, এই জমির মূল্যের জাকাত আদায় করতে হবে না। কেননা এই জমি ব্যবসার উদ্দেশ্যে কেনা হয়নি। বরং জমি কেনা হয়েছে বাড়ি করার জন্য। আর ব্যবসার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে এর ওপর জাকাত আসে না। হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—

لَيْسَ فِي الْعُرُوضِ زَكَاةٌ، إِلاَّ عُرْضٍ فِي تِجَارَةٍ، فَإِنَّ فِيهِ زَكَاةً.

‘কোনো বস্তুর ওপর জাকাত আসে না, যদি তা ব্যবসার জন্য না হয়, ব্যবসার জন্য হলে তার ওপর জাকাত আসবে।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা ১০৫৬০)

* >المحيط البرهاني< ৩/১৬৩ : لكنا لا نوجب الزكاة في العروض إن لم تكن للتجارة بالإجماع.

‘তবে বাণিজ্যের উদ্দেশ্যে না হলে পণ্যসামগ্রীর ওপর জাকাত ফরজ সাব্যস্ত হয় না—এ ব্যাপারে সর্বসম্মত মত রয়েছে।’ (আলহাবিল কুদসী ১/২৭৩; আলমুহীতুর রাযাবী ১/৪৮৯; মাজমাউল আনহুর ১/৩০৬;; রদ্দুল মুহতার ২/২৬৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়