শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৯ জুন, ২০২২, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২২, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

লিভার ক্যান্সারের ‘টেইস’ সেবায় উপকৃত হচ্ছেন রোগীরা

ডা. মামুন আল মাহতাব

ভূঁইয়া আশিক রহমান: ১৮ জুন, শনিবার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অনুষ্ঠিত হয়ে গেলো ফ্যাটি লিভার ও বাংলাদেশের লিভার চিকিৎসার সর্বশেষ আপডেট শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার। অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আবুল বাশার, হসপিটাল সুপারইনটেনডেন্ট, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ ও সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র কনসালটেন্ট (গাইনী), ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানটিতে বাংলাদেশের লিভার বিভাগের সর্বশেষ আপডেট নিয়ে বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন হেড অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং ফ্যাটি লিভার নিয়ে বক্তব্য প্রদান করেন লিভার বিশেষজ্ঞ ডা. দেবরাজ মালাকার, রেসিডেন্ট ফিজিশিয়ান, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ।

লিভার ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন (টেইস), রেডিও ফ্রিকোয়েন্সি এ্যাবলেশন (আর.এফ.এ), লিভার ফেইলিওরের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি অটোলোগাস হেমোপয়েটিক স্টেমসেল ট্রান্সপ্ল্যান্টেশন, প্লাজমা এক্সচেঞ্জ ও লিভার ডায়ালাইসিসসহ অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলো যে বর্তমানে বাংলাদেশেও নিয়মিত করা হচ্ছে এবং এর ফলে রোগীরা উপকৃত হচ্ছেন, এ বিষয়গুলো অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল তার বক্তব্যে তুলে ধরেন। 

অনুষ্ঠানটিতে অন্যান্য লিভার বিশেষজ্ঞদের  মধ্যে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডা. জাহাঙ্গীর আলম সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,  ডা. শেখ মোহাম্মদ নুরে আলম ডিউ, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,  ডা. মো. আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর, ডা. রোকসানা বেগম, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডা. পংকজ নাহা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সি.আর.ও বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর, হেলাল উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. মিনহাজ উদ্দিন আহমেদ, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়