শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরদেহ দেখানো হলো, গোপনে সমাধিস্থ করার চাপ নাভালনির মায়ের ওপর 

সাজ্জাদুল ইসলাম: [২] রাশিয়ার কারাগারে নিহত বিরোধীনেতা অ্যালেক্সি নাভালনির মা লিউডমিলা নাভালনায়া জানিয়েছেন, তাকে তার ছেলে নাভালনির দেখতে  দিয়েছে রুশ কর্তৃপক্ষ। নাভানলির মা অভিযোগ করেছেন, গোপনে ছেলের শেষকৃত্য করার অনুমতি দেওয়ার জন্য তাকে রুশ কর্তৃপক্ষ চাপ দিচ্ছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি

[৩] এক ভিডিও বার্তায় লিউডমিলা জানান, তাকে একটি মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নাভালনির মরদেহ দেখতে দেওয়া হয় তাকে। এ সময় নাভালনির মৃত্যু সনদে তার সই নেওয়া হয়। অ্যালেক্সি নাভালনির রাজনৈতিক সচিব জানিয়েছেন, ওই সনদে নাভালনির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

[৪] লিউডমিলা নাভালনায়া এক ভিডিও বার্তায় বলেন, তদন্তকারীরা কোথায়, কখন ও কিভাবে তার ছেলে নাভালনির মরদেহ সমাধিস্থ করা যাবে তা খতিয়ে দেখছেন। তিনি আরও বলেন, রুশ কর্তৃপক্ষ তাকে গোপনে সমাধিস্থ করতে তাকে চাপ দিচ্ছে।

[৫] নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া অভিযোগ করেছেন, তার স্বামীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত। রুশ কর্তৃপক্ষ তাকে হত্যা করেছে। ৪৭ বছর বয়সী নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন তিনি। নাভালনির আকস্মিক মৃত্যুর ঘটনা তার সমর্থক ও পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়