শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ১১:০১ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেদারল্যান্ডসে সরকার গঠনে ধাক্কা খেল কট্টরপন্থী ভিল্ডার্স

সাজ্জাদুল ইসলাম: [২] নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী ও ঘোরতর ইসলাম বিরোধী রাজনীতিক খেয়ার্ট ভিল্ডার্স কোয়ালিশন সরকার গঠনে আরেকবার ধাক্কা খেয়েছেন। কাজ চালিয়ে নেওয়ার মতো একটি সরকার গঠনের সম্ভাবনা নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করতে তার নিয়োজিত ব্যক্তিই সোমবার আকস্মিক পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সূত্র: রয়টার্স

[৩] গোম ফন স্ট্রিয়েনকে গত শুক্রবার অন্যান্য দলের সঙ্গে আলোচনার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সোমবার এক বিবৃতিতে স্ট্রিয়েন বলেন, একটি প্রতারণা মামলা চলার খবর সপ্তাহান্তে প্রকাশিত হওয়ার পর তার জন্য এমন দায়িত্ব পালন মানানসই নয়। তিনি অবশ্য কোনো ধরনের অপরাধ করার কথা অস্বীকার করেছেন। স্ট্রিয়েন বলেন,‘দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি খেয়ার্ট ভিল্ডার্স এবং পার্লামেন্টের চেয়ারপারসনকে আমি জানিয়ে দিয়েছি।’

[৪] স্ট্রিয়েনের আকস্মিক এই পদত্যাগ ভিল্ডার্সের ফ্রিডম পার্টির জোট সরকার গঠনের জটিলতাকে আবারও সামনে এনেছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়